২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে আজ বৃহস্পতিবার একটি নৌকা থেকে ২০ হাজার ইয়াবা বড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় নৌকাটিও জব্দ করা হয়েছে। কাউকে আটক করা যায়নি।
বিকেলে ২ বর্ডার গার্ড বাংলাদেশ টেকনাফের অধিনায়ক লে কর্নেল মো. আবুজার আল জাহিদ প্রথম আলোকে বলেন, বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার দমদমিয়া সীমান্ত চৌকির একদল বিজিবির সদস্য নাফ নদীর বেড়িবাঁধে চোরাচালান বিরোধী টহল দিচ্ছিলেন। এ সময় সন্দেহ হলে একটি নৌকাকে থামার সংকেত দেওয়া হয়। সংকেত পেয়ে দুজন লোক নৌকাটি কেওড়া বনের ভেতর ঢুকিয়ে দিয়ে পালিয়ে যান। পরে টহল দল নৌকাটি তল্লাশি করে নৌকার ভেতর থাকা একটি জালের ভেতর থেকে পলিথিন ব্যাগ মোড়ানো ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করে। উদ্ধার হওয়া ইয়াবার মূল্য প্রায় ৬০ লাখ টাকা।