২০ হাজার ইয়াবাসহ দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের উল্লাপাড়া উপজেলার সমবায় ফিলিং স্টেশনের সামনে থেকে আজ বুধবার ২০ হাজারটি ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, তমাল আলী (২২) ও আবদুস ছালাম (৩৫)।
সিরাজগঞ্জের র‍্যাব-১২ এর কোম্পানি কমান্ডার হাসিবুল ইসলাম সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় ওই ট্রাকে থাকা ২০ হাজারটি ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা বহনের সঙ্গে জড়িত অভিযোগে তমাল ও ছালামকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সলঙ্গা থানায় একটি মামলা করা হয়েছে।
র‍্যাব জানায়, তমালের বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার আমতলি হঠাৎ পাড়া গ্রামে। আর ছালামের বাড়ি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার কোনাবাড়ী গ্রামে।