প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ফিশারিঘাট মাছ বাজার থেকে ২০০ কেজি জাটকা জব্দ করেছে জেলা মৎস্য দপ্তর। গতকাল শনিবার দিনভর অভিযান চালিয়ে জাটকা ইলিশ জব্দ করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন অভিযানের নেতৃত্ব দেন। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেব ও মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন উপস্থিত ছিলেন। কামাল উদ্দিন জানান, জাটকাগুলো বিভিন্ন এতিমখানায় দিয়ে দেওয়া হয়।