২০০ মেহগনিগাছ কেটেছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গায় পূর্বশত্রুতার জের ধরে ২০০ মূল্যবান মেহগনিগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত বুধবার গভীর রাতে উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের পরান গ্রামে ইলিয়াচ মোল্লার মেহগনিগাছের বাগানে এ ঘটনা ঘটে।
মেহগনিগাছের বাগানের মালিক ইলিয়াচ মোল্লা জানান, গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলাকার কিছু ব্যক্তির সঙ্গে তাঁর পরিবারের দীর্ঘদিনের শত্রুতা ছিল। বুধবার রাতে একদল দুর্বৃত্ত অবিরাম বৃষ্টির মধ্যে তাঁর বাগানের ২০০ গাছ কেটে ফেলে।