২০০ সিমসহ দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে মোবাইল সিম জালিয়াত চক্রের দুই সদস্যকে ২০০টি সিমসহ গ্রেপ্তার করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫) সদস্যরা। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের মসজিদ মার্কেট ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নাটোর পৌরসভার মীরপাড়ার ফরহাদ হোসেন ও কানাই খালি এলাকার আবিদ হোসেন।
র‍্যাব-৫–এর অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব শহরের মসজিদ মার্কেট ও আশপাশের এলাকায় অভিযান চালায়। এ সময় ভুয়া নামে রেজিস্ট্রেশন করা বিভিন্ন কোম্পানির ২০০ সিমসহ জালিয়াত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। মামলা করার পর তাঁদের নাটোর সদর থানায় সোপর্দ করা হয়।