২০৪ জন ট্রেনযাত্রীকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের পার্বতীপুরে বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ২০৪ যাত্রীকে জরিমানা করা হয়েছে। তাদের কাছ থেকে ভাড়াসহ ২৭ হাজার ১১০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
গতকাল রোববার সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত পার্বতীপুর রেলওয়ে জংশনে অবস্থানরত বিভিন্ন আন্তনগর ট্রেনে অভিযান চালিয়ে রেলওয়ের একটি বিশেষ দল বিনা টিকিটের যাত্রীদের আটক করে ভাড়াসহ জরিমানা আদায় করে। অভিযানের নেতৃত্ব দেন পশ্চিম রেলওয়ের নিরাপত্তা বাহিনীর চিফ কমান্ড্যান্ট শাহ আলম ভুইয়া।
পার্বতীপুর রেলওয়ে জংশনের কর্তব্যরত টিকিট কালেক্টর আমিরুল হক জাহেদী জানান, বিনা টিকিটে রেল ভ্রমণকারী যাত্রীদের আটক করতে রেলওয়ে কর্তৃপক্ষ বিশেষ অভিযান পরিচালনা করছে। তারই অংশ হিসেবে এই জরিমানা করা হয়েছে।