২১ জুয়াড়ি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদীতে জুয়ার আসর থেকে ২১ জুয়াড়িকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার ২১ হাজার ৫০০ টাকাও জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের স্টেশন সড়কের রেলওয়ে মালগুদাম এলাকা থেকে এই গ্রেপ্তারের ঘটনা ঘটে। ঈশ্বরদী থানার ওসি আবদুল হাই তালুকদার বলেন, জুয়াড়িদের আচরণে অতিষ্ঠ হয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশের কাছে অভিযোগ করেন। এ পরিপ্রেক্ষিতে আকস্মিক অভিযান চালিয়ে মালগুদাম চত্বরের একটি ঘরে চলা জুয়ার আসর থেকে তাঁদের গ্রেপ্তার করে।