প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ জলসীমা অতিক্রম করে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে মিয়ানমারের একটি ট্রলারসহ ২১ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে সেন্ট মার্টিনে দক্ষিণ বঙ্গোপসাগর এলাকা থেকে তাদের আটক করা হয়। কোস্টগার্ড টেকনাফ স্টেশনের সাব-লেফটেন্যান্ট মো. মুছা মিয়া জানান, বাংলাদেশ জলসীমা অতিক্রম করে অবৈধভাবে অনুপ্রবেশের কারণে মিয়ানমারের একটি ট্রলারসহ ২১ জেলেকে আটক করা হয়। আটক জেলেরা দাবি করেন, তাঁদের ট্রলারের ইঞ্জিনটি রাতে বিকল হয়ে পড়ায় অন্ধকারে ভাসতে ভাসতে বাংলাদেশ জলসীমায় ঢুকে পড়ে। ইচ্ছে করে বাংলাদেশ জলসীমায় আসা হয়নি।