২১ যাত্রী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের জেটিঘাট এলাকা থেকে গতকাল রোববার সকাল সাড়ে সাতটায় ২১ জন মালয়েশিয়াগামী যাত্রীকে আটক করেছে পুলিশ। আটক হওয়া ব্যক্তিরা হলেন আবদুল আলিম (২২), শামিম মণ্ডল (২২), মো. রাসেল (২০), মনিরুল ইসলাম (২০), ইব্রাহিম (২২), মো. জুয়েল (২০), মো. বিল্লাল (১৮), মো. সাজেদুল (১৮), মাসুদ রানা (২০), সোনা উল্লাহ (২২), মো. আলামীন (২০), মো. সুমন (২০), মো. মোমেন (১৮), মো. কাওসার (১৬), আবু তালেব (১৮), মো. আজাদ (৩২), মো. কামাল (৩০), আবদুল (৩৫), মো. জামান (২০), হৃদয় মিয়া (১৮), মো. বিল্লাল (২৫)। তাঁরা সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও টাঙ্গাইল জেলার বাসিন্দা।