২১ রাইফেলসহ কাভার্ড ভ্যান আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর এলাকা থেকে পুলিশ একটি কাভার্ড ভ্যান থেকে ২১টি অত্যাধুনিক লেন্সযুক্ত এয়ার রাইফেল উদ্ধার করেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে দামুড়হুদা থানার পুলিশের একটি দল অস্ত্রগুলো উদ্ধার করে। এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি।
পুলিশের ভাষ্য, বৃহস্পতিবার রাতে দামুড়হুদা থানা-পুলিশের একটি টহলদল লোকনাথপুর এলাকায় টহল দিচ্ছিল। এ সময় দর্শনা থেকে একটি কাভার্ড ভ্যানকে দ্রুতগতিতে চুয়াডাঙ্গার দিকে আসতে দেখে পুলিশ থামার নির্দেশ দেয়। কিন্তু কাভার্ড ভ্যানটি পুলিশের গাড়িকে ধাক্কা মেরে দ্রুত পালিয়ে যেতে থাকে। পুলিশ তাদের পিছু ধাওয়া করলে কাভার্ড ভ্যানটি জয়রামপুর এলাকায় পৌঁছার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খাদে আটকে যায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই কাভার্ড ভ্যানের আরোহীরা পালিয়ে যায়। পরে পুলিশ কাভার্ড ভ্যানটি থেকে লেন্সযুক্ত অত্যাধুনিক ২১টি এয়ার রাইফেল উদ্ধার করে।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, অস্ত্রগুলো ভারতের তৈরি। ধারণা করা হচ্ছে, দেশে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারে অস্ত্রগুলো ঢাকায় নেওয়া হচ্ছিল।