২১ হাজার ইয়াবা বড়ি জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে ২১ হাজার ইয়াবা বড়ি ও একটি মোটরসাইকেলসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গত রোববার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন রতন মিয়া (২৫) ও হাসিবুর রহমান (৩৫)। রতনের বাড়ি টঙ্গী, হাসিবুরের বাড়ি রূপগঞ্জ এলাকায়।
র্যাব জানায়, রোববার রাত সাড়ে নয়টার দিকে খিলক্ষেতের নিকুঞ্জ-১-এর ২ নম্বর গেটের সামনে থেকে রতন ও হাসিবুরকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেহ তল্লাশি করে এক হাজার পিস ইয়াবা, আট হাজার টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁরা বলেন, রতন মিয়ার টঙ্গীর বাহাপাড়ার বাড়িতে ইয়াবা রাখা হতো। এই তথ্যের ভিত্তিতে রাতে বাহাপাড়ায় রতন মিয়ার বাড়ি থেকে আরও ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।