২১০০ বোতল ফেনসিডিলসহ আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদামবিবিরহাট এলাকায় একটি ট্রাক থেকে ২ হাজার ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় র্যাব এ অভিযান চালায়।
র্যাব সূত্র জানায়, অভিযানের সময় ট্রাকচালক মো. ফারুক পালিয়ে যান। তবে চালকের সহযোগী মোহাম্মদ খোকন ও মোহাম্মদ মোস্তাফিজকে আটক করা হয়েছে। খোকনের বাড়ি গাজীপুরে এবং মোস্তাফিজের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে।
জানতে চাইলে র্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মিফতা উদ্দিন আহমেদ গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে র্যাব সদস্যরা সীতাকুণ্ডের মাদামবিবিরহাটের কনফিডেন্স সিমেন্ট কারখানা এলাকায় ট্রাকটিতে তল্লাশি চালান। এ সময় বস্তার ভেতর থেকে ২ হাজার ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। কুমিল্লার সীমান্ত থেকে ফেনসিডিলগুলো ট্রাকে করে চট্টগ্রামে আনা হচ্ছিল।