প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ায় বিশেষ অভিযানে ২১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ইসলামী ছাত্রশিবিরের ছয় নেতা-কর্মী রয়েছেন। গত শনিবার ভোর ছয়টা থেকে গতকাল সোমবার ভোর ছয়টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। পুলিশ সুপার মো. মোজাম্মেল হক জানান, ৪৮ ঘণ্টায় বগুড়া সদর থানায় ইসলামী ছাত্রশিবিরের সরকারি আজিজুল হক কলেজের সভাপতি শামিমুর ইসলামসহ ৮০ জন, সোনাতলা নয়, গাবতলীতে ৩১, সারিয়াকান্দিতে চারজন, ধুনটে ১৫, শেরপুরে ১৮, নন্দীগ্রামে সাত, আদমদীঘিতে ১২, দুপচাঁচিয়ায় নয়, কাহালুতে আট, শাজাহানপুরে ১১ এবং শিবগঞ্জ থেকে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন চারজন।