প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে একটি এনজিও গ্রাহকদের ২০ কোটি টাকা নিয়ে উধাও হওয়ার ঘটনায় ২২ দিনেও প্রতিষ্ঠানটির কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। টাকা ফেরত পেতে গতকালও বিক্ষোভ করেছেন গ্রাহকেরা।
সমিতির গ্রাহকেরা অভিযোগ করেন, গাজীপুর সদর উপজেলার মাধুবপুর এলাকার এম এ আজিজ সফিপুর বাজারে ‘ধানসিঁড়ি বহুমুখী সমবায় সমিতি’র কার্যক্রম শুরু করেন। তিনি প্রায় সাত হাজার সদস্যের কাছ থেকে মোট প্রায় ২০ কোটি টাকা সংগ্রহ করেন। ওই টাকা গত ২৯ ফেব্রুয়ারি গ্রাহকদের ফেরত দেওয়ার কথা ছিল। কিন্তু টাকা না দিয়ে সমিতির কর্মকর্তারা উধাও হয়ে যান।