প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবান শহরের ২৩টি দোকানে গত বুধবার রাতে চুরি হয়েছে। হকহিল টাওয়ার বিপণি বিতানের দোকানদার মোহাম্মদ হাসান ও নূরুল আলম জানান, হকহিল টাওয়ারের ১৩টি দোকানে চুরি হয়েছে। সেখান থেকে ১০০ গজ দূরে আরও দুটি দোকানে চুরি হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের পাশে ও জেলা আওয়ামী লীগের কার্যালয় ভবনের নিচতলায় দুটি দোকানে চুরি হয়েছে। এ ছাড়া বালাঘাটা বাজারেও ছয়টি দোকানে চুরি হয়েছে। বান্দরবান সদর থানার এসআই বিল্লাল হোসেন বলেন, চোরদের তালিকা ধরে অভিযান চালানো হচ্ছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।