২৩ বছর পর আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় রত্তন আলী (৬৫) নামের সাজাপ্রাপ্ত এক ফেরারি আসামিকে ২৩ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার সোনাখালী গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ১৯৮৭ সালে মঠবাড়িয়া আদালতে দায়ের করা একটি প্রতারণার মামলায় ১৯৯১ সালে রত্তন আলীকে তিন বছরের কারাদণ্ড দেন বিচারক। মামলার পর রত্তন আলী আত্মগোপনে চলে যান। মঠবাড়িয়া থানার ওসি নাসির উদ্দিন মল্লিক জানান, গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে রত্তন আলীকে কারাগারে পাঠানো হয়েছে।