২৩৫টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের জাজিরা উপজেলা সদরের টিঅ্যান্ডটি মোড়ের একটি বাড়ি থেকে ২৩৫টি ইয়াবা বড়িসহ মাহফুজুর রহমান (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে শরীয়তপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার তানভীর হায়দার অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেন। তানভীর হায়দার বলেন, মাহফুজুরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শরীয়তপুর প্রতিনিধি