২৪ ঘণ্টায় জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ৩৭
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ২৪ ঘণ্টায় সাঁড়াশি অভিযানে সারা দেশে জঙ্গি সন্দেহে ৩৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল থেকে আজ শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় এদের গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সদর দপ্তরের খুদে বার্তায় এসব তথ্য দেওয়া হয়।
গ্রেপ্তার ৩৭ জনের মধ্যে ২৭ জন জেএমবি, জাগ্রত মুসলিম বাংলাদেশের ৭ জন রয়েছেন। বাকি তিনজনের পরিচয় সম্পর্কে জানায়নি পুলিশ সদর দপ্তর। সাঁড়াশি অভিযান চলাকালে একটি সুটার গান, ৫০০ গ্রাম গান পাউডার ও ১৫টি ককটেল উদ্ধার করে পুলিশ।