২৫ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ২৫ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। গতকাল রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার রাতে বিভিন্ন মামলার পলাতক ২৫ জনকে জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়।