২৫ রোহিঙ্গা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় গতকাল শনিবার আরও ২৫ জন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। গত শুক্রবার আটক করা হয়েছিল ৩৫ জনকে। কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর ইমরান উল্লাহ সরকার বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সদস্যরা সীমান্তে দিনরাত টহল দিচ্ছেন। অনুপ্রবেশের সময় কেউ ধরা পড়লে সঙ্গে সঙ্গে তাঁদের মিয়ানমারে ফেরত পাঠানো হচ্ছে। চলতি মাসে ১২১ জন রোহিঙ্গাকে আটক করে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।