২৫ লাখ জাল টাকাসহ গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর আদাবর এলাকা থেকে ২৫ লাখ জাল টাকা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল বৃহস্পতিবার র্যাব-১ এর এই অভিযান চলাকালে জাল টাকা তৈরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক খুদেবার্তায় এ তথ্য জানানো হয়।
দুপুরে র্যাব-১ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে খুদেবার্তায় উল্লেখ করা হয়।