২৫ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ যাত্রী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত সোমবার মধ্যরাতে দুবাইগামী একজন যাত্রীর ব্যাগ থেকে সাড়ে ২৫ লাখ টাকা মূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা। এ ঘটনায় ওই যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুবাই যাচ্ছিলেন মো. ওসমান (৪৪)। রাত পৌনে একটার দিকে চেকইন কাউন্টারে (বোর্ডিং পয়েন্টে) তাঁকে চ্যালেঞ্জ করা হয়। পরে তাঁর ব্যাগ থেকে সৌদি রিয়ালসহ প্রায় সাড়ে ২৫ লাখ টাকার বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়।
অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে বলেন, ওসমানের বিরুদ্ধে শুল্ক আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা হয়েছে। তাঁর বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার বিনাজুরিতে। তিনি চলতি বছরে সাতবার বিদেশ ভ্রমণ করেছেন।