প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ২৬টি সোনার বার উদ্ধার করা হয়। যার মূল্য এক কোটি ৪৩ লাখ টাকা।
গতকাল বুধবার রাত আটটায় তাঁর কাছ থেকে ২৬টি সোনার বার উদ্ধার করে অভিবাসন শাখার পুলিশ ও শুল্ক গোয়েন্দারা। আটক হওয়া যাত্রীর নাম আবুল হাশেম। তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই গ্রামের জালাল আহমেদের ছেলে।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (অভিবাসন) মোহাম্মদ মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, দুবাই থেকে ফ্লাই দুবাই নামের একটি ফ্লাইটে করে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে সন্ধ্যা সাড়ে সাতটায় নামেন যাত্রী আবুল হাশেম। গোপন সংবাদের ভিত্তিতে তাঁর পায়ের মোজা থেকে ২৬টি সোনার বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য এক কোটি ৪৩ লাখ টাকা।