২৭ জন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার রাত থেকে গতকাল সোমবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। সাতক্ষীরা সদর থানায় ১০ জন, কলারোয়ায় ৪, তালায় ৪, কালীগঞ্জে ২, শ্যামনগরে ৩, দেবহাটায় ১, পাটকেলঘাটায় ১ ও আশাশুনি থানায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, গ্রেপ্তার ওই ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।