২৭ পাসপোর্ট ও সাড়ে তিন লাখ টাকাসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে ২৭টি পাসপোর্ট ও নগদ তিন লাখ ৫০ হাজার ৫০০ টাকাসহ শহীদুল ইসলাম (৪০) নামের একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ শুক্রবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে র‍্যাব-১ এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল নয়টার দিকে উত্তরা পশ্চিম থানার তিন নম্বর সেক্টরের ১৫ নম্বর সড়ক থেকে পাসপোর্ট ও টাকাসহ শহীদুলকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহীদুল স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন লোকের কাছ থেকে মিথ্যা তথ্য দিয়ে পাসপোর্ট ও অর্থসংগ্রহ করেন। অপরাধমূলক উদ্দেশ্যে এসব পাসপোর্ট ব্যবহার করেন। পাসপোর্ট আটকে লোকজনের কাছ থেকে তিনি মোটা অংকের টাকাও দাবি করেন।