২৮ লাখ ইয়াবা বড়ি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশেষ অভিযান চালিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ২৮ লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। অভিযানে ইয়াবা চোরাচালান চক্রের প্রধানসহ তিনজনকে আটক করা হয়েছে।

আজ সোমবার র‍্যাবের পক্ষ থেকে পাঠানো মুঠোফোনের খুদেবার্তায় এ তথ্য জানানো হয়।

আটক করা ইয়াবা বড়ি চোরাচালান চক্রের প্রধানের নাম আলী আহমেদ। আটক অন্য দুজনও ইয়াবার বড় ব্যবসায়ী। তাদের র‍্যাবের সদর দপ্তরে রাখা হয়েছে।

র‍্যাব বলছে, বাংলাদেশের ইতিহাসে এটিই সবচেয়ে বড় ইয়াবা চালান আটকের ঘটনা।