প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুরি করে চট্টগ্রাম থেকে টঙ্গী পাঠানোর সময় ২৮০ পিস কাপড়ের রোল উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে আনোয়ারা উপজেলার সরকারহাট এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।আনোয়ারা থানার পুলিশ জানায়, নগরের একটি কাপড় তৈরির কারখানা থেকে টঙ্গী পাঠানোর সময় সংঘবদ্ধ চোরের দল ২৮০ পিস কাপড়ের রোল নিয়ে পাচারকালে কাভার্ড ভ্যানসহ (ঢাকা মেট্রো ট-১১-৬৩৪২) চুরি যাওয়া কাপড়ের রোল উদ্ধার করেছে তারা। আনোয়ারা থানার উপপরিদর্শক মো. শরীফ বলেন, গাড়িসহ কাপড় উদ্ধার করা হলেও কাউকে আটক করা যায়নি। আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি