২৮৫০ বোতল ফেনসিডিলসহ আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরাগ এলাকা থেকে ২ হাজার ৮৫০ বোতল ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে আটক করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

আজ সোমবার ডিএমপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।

খুদে বার্তায় বলা হয়, গতকাল রোববার রাতে তুরাগ এলাকা থেকে একটি ট্রাকসহ ২ হাজার ৮৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। আটক করা হয় দুজনকে।

আটক হওয়া ব্যক্তিদের নাম-পরিচয় জানায়নি পুলিশ। এ ছাড়া ঘটনার বিষয়েও বিস্তারিত তথ্য জানানো হয়নি।

বিস্তারিত তথ্য জানাতে আজ ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফ করবে পুলিশ।