প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মাতুয়াইল থেকে গতকাল সোমবার ভোরে ২৯ হাজার ৮০০টি ইয়াবা বড়িসহ চারজনকে আটক করেছে র্যাব-১০। র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক ব্যক্তিরা হলেন হেলাল উদ্দিন, বনি আমিন, নাজমুল হাসান ও ইব্রাহিম হাওলাদার। ভোর সাড়ে চারটার দিকে তাঁদের ওই পরিমাণ ইয়াবা বড়ি, ইয়াবা বিক্রির প্রায় ১২ লাখ টাকা, ১৩টি মুঠোফোন ও একটি ওয়াই-ফাই মডেমসহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, হেলাল দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত।