৩ জলদস্যুকে আটক করে পুলিশে সোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নের সৈয়দ মৌলভীর বাজার এলাকায় স্থানীয় লোকজন গত শুক্রবার রাতে তিন জলদস্যুকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন।
স্থানীয় লোকজন বলছেন, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মেঘনা নদীতে জেলেদের মাছ ধরার ট্রলারে ডাকাতি করে আসছিল।
আটক ব্যক্তিরা হলো রামগতি উপজেলার বয়ারচর আদর্শ গ্রামের আবুল খায়ের মাঝির ছেলে মো. ভুট্টো, চরলক্ষ্মী গ্রামের মো. হোসেনের ছেলে মো. খলিল ও ফখরুদ্দিনের ছেলে আবুল কালাম ওরফে কালা ডাকাত।
রামগতি থানার উপপরিদর্শক (এসআই) মানিক বড়ুয়া জানান, হত্যা, চাঁদাবাজি ও নৌ-ডাকাতির অভিযোগে রামগতি ও নোয়াখালীর হাতিয়া থানায় ভুট্টোর বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। এর মধ্যে পাঁচটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।