প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানা-পুলিশ মঙ্গলবার রাতে তিনজন ডাকাতকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলো উপজেলার চরখলিলপুর গ্রামের সাদ্দাম হোসেন (৩০), তাপস হালদার (৩৫) ও মীরপুর গ্রামের সাজাই মিয়া (৪০)। আমিনপুর থানার ওসি জসীম উদ্দিন বলেন, সাজাই মিয়া শুধু ডাকাতির সঙ্গেই জড়িত নন, তিনি চরমপন্থী দলেরও সদস্য। আর সাদ্দাম ও তাপসের বিরুদ্ধে সুজানগর থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। পুলিশ মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে সাজাইকে এবং পৌনে একটার দিকে সাদ্দাম ও তাপসকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে।