৩ পাখি শিকারি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পাখি শিকারের প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে নালিতাবাড়ী পৌরসভার চাংতলা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শেরপুরের নকলা উপজেলার আদমপুর গ্রামের সবুজ মিয়া (২৩), মো. শাহজাহান মিয়া (৩২) ও কামাল হোসেন (১৮)।
থানার এসআই মুক্তি মাহমুদ জানান, পাখি শিকারি তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।