৩ পিকেটার আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগরে হরতালে পিকেটিং করার সময় গতকাল সোমবার সকালে ছাত্রশিবিরের তিন কর্মীকে পুলিশ আটক করেছে। রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের হাফেজিয়া মাদ্রাসা এলাকা থেকে তাঁদের আটক করা হয়। তাঁরা হচ্ছেন চরজাঙ্গালিয়া এলাকার এমরান হোসেন, বেলাল হোসেন ও মো. রিয়াজ। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, বেলাল ও রুবেলের বিরুদ্ধে নাশকতা করার অভিযোগে থানায় আগেরও মামলা রয়েছে। সেই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। আর এমরানের বিরুদ্ধে হরতালে নাশকতা চেষ্টার অভিযোগ আনা হয়েছে।