৩ মণ জাটকা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলেশ্বর নদসংলগ্ন বরগুনার পাথরঘাটার পদ্মা স্লুইসঘাট থেকে ৩ মণ জাটকা জব্দ করা হয়েছে। গত রোববার সন্ধ্যা পৌনে সাতটার দিকে স্থানীয় কোস্টগার্ড সদস্যরা ওই জাটকা জব্দ করেন। কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার হাসানুর রহমান জানান, বলেশ্বর নদের পদ্মা খালের স্লুইসঘাটে নোঙর করা একটি ট্রলার থেকে ৩ মণ জাটকা জব্দ করা হয়। পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা মুরাদ হোসেন প্রামাণিক বলেন, জব্দ করা জাটকাগুলো এতিমখানা ও স্থানীয় গরিব, দুস্থ এবং অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।