৩ যুবক গ্রেপ্তার, বন্দুক উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে গতকাল মঙ্গলবার পুলিশ তিন যুবককে গ্রেপ্তার করেছে। পুলিশের ভাষ্যমতে, যুবকদের কাছ থেকে একটি দেশি বন্দুক ও বন্দুক তৈরির যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে রাজবিলা ইউনিয়নের মংজয়পাড়ায় কিছুসংখ্যক যুবক জড়ো হন। পরে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন উসাইমং মারমা (২১), তাশৈথুই মারমা (২২) ও হ্লাথুইমং মারমা (২৩)।

বান্দরবান সদর থানার উপপরিদর্শক (এসআই) অজয় দেব শীল বলেন, ডাকাতি অথবা সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর উদ্দেশ্যে যুবকেরা ওই জঙ্গলে জড়ো হয়েছিলেন। তিনজনকে গ্রেপ্তার করা হয়। অন্যরা পালিয়ে যান। এ ঘটনায় মামলা হয়েছে। ­