প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নামী কোম্পানির মোড়কে পণ্য বাজারজাত ও মিথ্যা বিজ্ঞাপন দিয়ে জনগণের সঙ্গে প্রতারণার অপরাধে যশোরে একটি দস্তা সার উৎপাদনের কারখানা থেকে তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে যশোর সদর উপজেলার ঘুরুলিয়া গ্রামের এআর এগ্রো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের কারাখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন। আদালতের নেতৃত্ব দেন যশোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ। এ সময় শ্রমিকেরা নিজেদের তৈরি দস্তা সার ঢাকার বিভিন্ন নামী কোম্পানির মোড়কে ঢুকিয়ে প্যাকেটজাত করছিলেন।