৩০ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর চকবাজারের ইসলামিয়া ম্যানশনে অভিযান চালিয়ে ৩০ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ। ছবি: প্রথম আলো
রাজধানীর চকবাজারের ইসলামিয়া ম্যানশনে অভিযান চালিয়ে ৩০ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ। ছবি: প্রথম আলো

আজ বৃহস্পতিবার ভোরে রাজধানীর চকবাজারের ইসলামিয়া ম্যানশনে অভিযান চালিয়ে ৩০ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। ঢাকা জেলা প্রশাসন, বাংলাদেশ কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ প্রচেষ্টায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান চালানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা জেলার মৎস্য কর্মকর্তা সৈয়দ মো. আলমগীর বলেন, এই অভিযানে ১ কোটি ৫০ লাখ মিটার নতুন কারেন্ট জাল উদ্ধার করা হয়। এসব কারেন্ট জাল পরবর্তী সময়ে নারায়ণগঞ্জ জেলার পাগলা এলাকায় পোড়ানো হবে। জেলা প্রশাসকের নির্বাহী হাকিম তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এই অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে কোস্টগার্ডের পক্ষে ছিলেন লেফটেন্যান্ট সাখাওয়াত কবির ও এম এনায়েত উল্লাহ।