৩০ মণ জাটকা উদ্ধার, চার জেলে আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালে জাটকা ধরার দায়ে গত মঙ্গলবার রাতে চার জেলেকে আটক করে মৎস্য বিভাগ ও নৌ-পুলিশ। এ সময় ৩০ মণ জাটকা উদ্ধার করা হয়। পরে জরিমানা আদায় করে ওই জেলেদের ছেড়ে দেওয়া হয়।
মৎস্য বিভাগ ও নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, খবর পেয়ে মঙ্গলবার রাত দেড়টার দিকে জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার ভাষানচর এলাকার তেঁতুলিয়া নদীতে অভিযান চালানো হয়। এ সময় জাটকা ধরার অপরাধে মো. জামাল হোসেন (৪০), মো. রাসেল (১৫), মো. আ. জব্বার (২৫) ও মো. কবির হোসেনকে (২৬) আটক করা হয়। তাঁদের কাছ থেকে জাটকা উদ্ধার ও মাছ ধরার কাজে ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়।