৩০ লাখ টাকার সিগারেট উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ ৩০ লাখ টাকার সিগারেট উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। গতকাল বৃহস্পতিবার তিনটি সোফা কেটে ‘৩০৩ সুপারস্লিম’ ব্র্যান্ডের এসব সিগারেট উদ্ধার করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, শারজা থেকে ২৩ নভেম্বর এয়ার এরাবিয়ার একটি উড়োজাহাজে করে তিনটি সোফার ভেতরে লুকিয়ে ৫৬০টি কার্টনে করে এসব সিগারেট আনা হয়। ফয়সাল আহমদ নামের এক ব্যক্তি এসব সোফা আমদানি করেছেন।