প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ থেকে গতকাল বৃহস্পতিবার ৩০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ প্রথম আলোকে জানান, গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার সদর ইউনিয়নের মৌলভীপাড়ায় নাফ নদীর বেড়িবাঁধ এলাকায় অভিযান চালানো হয়। ওই সময় একটি নৌকাকে সংকেত দিলে পাচারকারীরা কেওড়া বনের দিকে পালিয়ে যায়। পরে নৌকায় তল্লাশি চালিয়ে ৩০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।