৩০ হাজার ইয়াবা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩০ হাজার ২০০ ইয়াবা বড়িসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ।
গতকাল ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাতে শাহবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে আবুল বাশার ও রেজাউল করিম নামে দুই মাদক ব্যবসায়ীকে ২৬ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। ওই রাতেই পল্টন থানা এলাকায় অভিযান চালিয়ে ২০০ ইয়াবাসহ ফেরদৌস আরাফাত ও জাহিদুল হাসানকে গ্রেপ্তার করা হয়।
আরেক অভিযানে নিউমার্কেট থানা এলাকা থেকে ৪ হাজার ইয়াবাসহ আল আমিন নামে আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।