৩০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ থেকে ৩০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। গতকাল সোমবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নে নাফ নদীসংলগ্ন লেদা গ্রামের লবণ মাঠ থেকে এসব বড়ি উদ্ধার করা হয়। টেকনাফ ৪২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আবদুল হান্নান খান প্রথম আলোকে বলেন, মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান বাংলাদেশে পাচার হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে গতকাল ভোর চারটার দিকে বিজিবির সদস্যরা উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা গ্রামে অবস্থান নেন। এ সময় দূর থেকে দুই ব্যক্তিকে দেখতে পেয়ে তাঁদের থামতে ইশারা করেন বিজিবির সদস্যরা। এ সময় তাঁরা একটি ব্যাগ ফেলে পাশের গ্রামে পালিয়ে যান। ওই ব্যাগে ৩০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।