৩০ হাজার টাকা তিতাসের অবৈধ সংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওই এলাকায় গ্যাস সংযোগের অনুমতি নেই তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির। কিন্তু ৪০০ পরিবারকে গ্যাস সংযোগ দিয়েছে সংস্থাটির একটি অসাধু চক্র। বিনিময়ে তারা হাতিয়ে নিয়েছে পরিবারপ্রতি ৩০ হাজার টাকা করে। এর মাধ্যমে কোটি টাকারও বেশি হাতিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে ওই সব পরিবার থেকে নিয়মিত মাসোহারাও নেওয়া হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক অভিযানে চক্রটির সন্ধান পাওয়া গেছে। আজ সোমবার রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালায় দুদক। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক জানিয়েছে, এই জালিয়াতি ও দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধানের সুপারিশ করে কমিশনে প্রতিবেদন জমা দেবে অভিযান পরিচালনাকারী দলটি। শিগগিরই অনুসন্ধানে নামবে সংস্থাটি।