৩০০ হাঁস হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিষ প্রয়োগে গতকাল রোববার গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের কিশামত মালিবাড়ি গ্রামের মিজানুর রহমানের ৩০০ হাঁস হত্যা করেছে দুর্বৃত্তরা। মিজানুর রহমান বলেন, তাঁর খামারে প্রায় ৫০০ হাঁস ছিল। বাড়িসংলগ্ন মানস নদের তীরে তাঁর খামার। গতকাল কে বা কারা ধানে কীটনাশক মিশিয়ে নদীর পাড়ে ছিটিয়ে দেয়। এই ধান খেয়ে তাঁর প্রায় ৩০০ হাঁস মারা যায়। এ ব্যাপারে তিনি গাইবান্ধা সদর থানায় অভিযোগ দিয়েছেন। গাইবান্ধা প্রতিনিধি|