৩১ হাজার ইয়াবা বড়ি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে গতকাল মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে প্রায় ৩১ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বিজিবি। ৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ বলেন, ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা পুরাতন বাজারের পূর্ব পাশে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেন বিজিবির সদস্যরা। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এদিকে গতকাল ভোরে টেকনাফ সদর বিওপির বিজিবির সদস্যরা টেকনাফ-মিয়ানমারের পুরাতন একদিনের ট্রানজিট ঘাট এলাকায় একটি নৌকায় তল্লাশি চালিয়ে ১০ হাজার ৯০৬টি ইয়াবা বড়ি উদ্ধার করেন। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। নৌকাটি জব্দ করা হয়েছে।