৩১টি জাল ড্রাইভিং লাইসেন্সসহ গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩১টি জাল ড্রাইভিং লাইসেন্সসহ চট্টগ্রামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম মনির আহম্মেদ (৩৬)। গতকাল বৃহস্পতিবার নগরের কদমতলী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মনির আহম্মেদকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ৩১টি জাল ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের দুটি ভুয়া নম্বর প্লেট, বিআরটিএর (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) সিলসহ রুট পারমিটের দুটি ফরম উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির পুলিশকে বলেছেন, একটি জাল ড্রাইভিং লাইসেন্স ২০০ টাকায় বিক্রি করেন তিনি। মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ও মিনি ট্রাকের চালকদের ভুয়া লাইসেন্স তৈরি করে দেন তিনি। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।