প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের মনিপুর এলাকার এলিগ্যান্ট ওয়াশিং লিমিটেড ও কাশিমপুর এলাকার মাসকম কম্পোজিট লিমিটেড নামের দুটি কারখানাকে ৩২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশদূষণের অপরাধে গতকাল পরিবেশ অধিদপ্তর ওই জরিমানা করে। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ওই দুটি কারখানার বিষাক্ত তরল বর্জ্য তুরাগ নদ ও এলাকার পরিবেশ নষ্ট করছিল। পরিবেশদূষণের দায়ে এলিগ্যান্ট ওয়াশিং কারখানাকে ২০ লাখ ও মাসকম কম্পোজিট কারখানাকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়।