৩৪ ভারতীয় জেলে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার দায়ে ৩৪ জন জেলে ও তিনটি মাছ ধরার ট্রলার আটক করেছে নৌবাহিনী। আটক জেলেদের গতকাল শুক্রবার বিকেলে মংলা থানা-পুলিশের মাধ্যমে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। নৌবাহিনী সূত্রে জানা যায়, বুধবার বিকেল চারটার দিকে মংলা বন্দর থেকে প্রায় ৯০ নটিক্যাল মাইল দূরে বাংলাদেশের জলসীমায় বঙ্গোপসাগরসংলগ্ন ফেয়ারওয়ে বয়া এলাকায় অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরার সময় টহলরত নৌবাহিনীর জাহাজ বিএনএস শহীদ শহীদুল্লাহ ভারতীয় তিনটি ট্রলার ও ৩৪ ভারতীয় জেলেকে আটক করে। দূরত্বের কারণে তাদের শুক্রবার দুপুরে মংলা থানায় হস্তান্তর করা হয়। মংলা থানার উপপরিদর্শক মানজুর এলাহী বলেন, আটক ভারতীয় জেলেদের বিরুদ্ধে বাংলাদেশে অনুপ্রবেশ ও মৎস্য শিকার করার কারণে মংলা থানায় মামলা দায়ের করা হয়েছে।