৩৪০ কার্টন সিগারেটসহ একজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৪০ কার্টন বিদেশি সিগারেটসহ একজনকে আটক করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। আজ সোমবার রাত সাড়ে আটটার দিকে বিমানবন্দরের ৮ নম্বর বেল্টের সামনে থেকে এসব সিগারেট আটক করা হয়।
শুল্ক গোয়েন্দারা জানান, আটক যাত্রীর নাম শংকর বিশ্বাস (৩৫)। তাঁর বাড়ি মুন্সিগঞ্জে। আজ রাতে তিনি কুয়ালালামপুর থেকে বাংলাদে​শ বিমানের একটি ফ্লাইটে শাহজালালে নামেন।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, নিয়ম ভঙ্গ করে এ সিগারেটগুলো আনা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।