৩৪৮টি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বাগাতিপাড়া উপজেলার কৈচরপাড়া গ্রামের আবদুর রহিমের বাগানের ৩৪৮টি পেয়ারাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে।
বাগাতিপাড়া মডেল থানার ওসি আমিনুর রহমান জানান, এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বাগাতিপাড়া উপজেলার কৈচরপাড়া গ্রামের চা বিক্রেতা আবদুর রহিম এক বছর আগে বার্ষিক ৩১ হাজার টাকায় তিন বিঘা জমি ইজারা নিয়ে পেয়ারাবাগান করেন। গতকাল সকালে লোকমুখে খবর পেয়ে তিনি বাগানে গিয়ে সব পেয়ারাগাছ কাটা অবস্থায় দেখতে পান।